একাত্তর দেখিনি
- আবু জাফর বিশ্বাস
৭১ দেখিনি, দেখেছি আজকের ডিজাটাল দেশ,
৭১ দেখিনি, দেখেছি লাখো শহীদের বাংলাদেশ।
৭১ দেখিনি, দেখেছি আজ নতুন প্রজন্মের যুদ্ধ,
৭১ দেখিনি, দেখেছি মুক্তিকামি মানুষ আজ ক্ষুব্ধ।
৭১ দেখিনি, দেখেছি ছেলেহারা কত মায়ের অর্তনাদ,
৭১দেখিনি,দেখেছি কত শহীদপরিবার হয়েছে বর্বাদ।
৭১ দেখিনি,দেখেছি ক্ষুধা,নিপিড়ন,নির্যাতন হাহাকার,
৭১ দেখিনি,দেখেছি লাখো বীরাঙ্গনা নারীর আর্তচিৎকার।
৭১ দেখিনি,দেখেছি বাংলার মানুষের মনে কত স্বপ্নআঁকা,
৭১ দেখিনি,দেখেছি সবুজের মাঝে লাল একটি পতাকা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।