গণজাগরণ মঞ্চ
- আবু জাফর বিশ্বাস
শাহবাগের প্রজন্ম চত্বর, এ যেন-
রেসকোর্সের আর একটি একাত্তর।
ধেয়ে আসছে মানুষ পথে প্রান্তর,
জেগেছে মানুষ দেশথেকে দেশান্তর।
কোটি কোটি মানুষ ছেড়ে দিয়ে ঘর,
ছুটে আসছে শাহবাগের প্রজন্ম চত্বর।
আজ জেগেছে শাহবাগে গণজাগরণ,
এ যেন বাংলার বাঘের সম্মেলন।
নতুন উদ্বীপ্ত প্রজন্মের গণজাগরণ,
এযেন একাত্তরের স্বাধীনতা আন্দোলন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।