৯টার ট্রেন ক’টায় যায়
- আবু জাফর বিশ্বাস
৯টার ট্রেন ক’টায় যায়
এটা কি দেশের নিয়ম ভাই
কাহারো কি কিছু করার নাই
আমরা কি সবাই অসহায় ?
নীতিকথা বলি আমরা সবাই
মানার বেলায় কেহই নাই।
রাখালসভা হতে রাজসভায়
সমস্বরে সকলে পরিবর্তন চায়
করবো বলেও সিদ্ধান্ত নেয়
বাস্তবে তার উপস্থিতি কোথায়।
আমলারা বলে তফাৎ ভাই
জবাবদিহিতার জায়গা নাই
আমজনতা করে হায় হায়!
তাঁদের কি কিছুই করার নাই?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।