বৃষ্টির সুর
- আবু জাফর বিশ্বাস
বৃষ্টির সুর ক্লান্ত করে দূর
বৃষ্টি কদম ফুলে,
গন্ধ ছড়াই ছন্দ জড়াই
মনের দুঃখ ভুলে।
বৃষ্টি ঝরে কুসুম কাননে
বৃষ্টি মনের পাতায়,
বৃষ্টি বহে হৃদয়ের গহীনে
শ্রাবন বারি ধারায়।
মাঠের ধান নদীর কলতান
পাখির গানের সুর,
মেঘের কান্না বৃষ্টির বন্যা
কলকল ছন্দ শুমধুর।
প্রেম প্রীতি ভালবাসার স্মৃতি
সে যে অমলিন,
এতো সুন্দর কোমল প্রকৃতি
নির্মল,তুলনা বিহীন।
নারীর কেশ শ্যামল পরিবেশ
আমার বাংলাদেশ,
ভালবাসা সার্থকতা প্রেমিকার
উদারতার নেই শেষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।