আষাঢ় মাস
- আবু জাফর বিশ্বাস
আষাঢ় মাস, মেঘলা আকাশ,
ঝিরি ঝিরি বৃষ্টি ঠাণ্ডা বাতাস।
মনের কিছু ভাব করি প্রকাশ,
হৃদয়ের গহীনে প্রেমের আভাস।
বাদল দিনের আনন্দ উচ্ছাস,
আজ মনটা যে হইল উদাস।
আষাঢ়ে বৃষ্টিভেজা রাত্রি নিকষ,
বন্ধু যে আমার হয়েছে প্রবাস।
হৃদয় মুন্দিরে যে করত বসবাস,
সব আশা বুঝি হইলো নৈরাশ।
এখন সব হারিয়ে হয়েছি হতাশ,
স্বপ্নেও ভাবিনি হবে এ সর্বনাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।