নিঃসঙ্গ জীবন
- আবু জাফর বিশ্বাস

যে দিন তুমি নিঃসঙ্গ করে চলে গেলে,
রেখে গেলে দুঃসহ কিছু যন্ত্রণা,
থমকে দিলে আমার পৃথিবী, দিয়ে
গেলে বৈশাখী ঝড় আর স্বপ্ন ভাঙ্গার বেদনা।

এখন আর দেখিনা আকাশের ছেয়েথাকা নীল,
থরে থরে কালো মেঘ ভেসে চলছে অনাবিল।
এখন জীবনের সবটুকুই যেন অমাবস্যার রাত,
কষ্টের মেঘের আড়ালে লুকানো একফালি চাঁদ।

চঞ্চলা হরিণী আমি ছিলো রোদেলা হৃদয়,
সবই আজ ঢেকে গেলো কষ্টের কুয়াশায়।
নির্বাসনে গেল সেই স্বপ্নমাখা সুখের দিনগুলি,
কষ্টের রাত প্রলম্বিত মনে পড়ে সেই স্মৃতিগুলি।

মনটা আমায় বিচ্ছিন্ন নির্জন দ্বীপের মত নিশ্চল,
গোধূলী লগনের রক্তিম আকাশের মত লাল।
নিকষ কালো অন্ধকারে ঢেকেগেল আমার পৃথিবী,
থেমে গেলো কোলাহল পাখির গান অস্তগেল রবি।

বিবর্ণ হয়ে গেল কাননের বৃক্ষ আর প্রান্তরের লতা,
ভেঙে গেল বাচার ঠাই, জীবনটা নিস্তব্ধ নিরাবতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026