তুমি আমার ‘চন্দনা’
- আবু জাফর বিশ্বাস
তুমি আমার হাজার মানুষের ভিড়ে একটি চেনামুখ,
তুমি আমার অনেক কষ্টের ভিতর একটু খানি সুখ।
তুমি আমার বসন্তে বাগানের হাজারও ফুটা ফুল,
তুমি আমার মনের নদীর জোয়ারে ভরা দুকূল।
তুমি আমার হাজার তারার মাঝে একটি ধ্রবতারা,
তুমি আমার বর্ষারদিনে অঝরে ঝরা শ্রাবণ বারিধারা।
তুমি আমার কল্পনার আকাশে ছেয়ে থাকা নীল,
তুমি আমার ভেসে আসা বাতাসে সুখ অনাবীল।
তুমি আমার বয়েচলা নদীর মিশে যাওয়া মোহনা,
তুমি বসন্তে ফোটা ফুলের গন্ধের এক হাসনাহেনা।
তুমি আমার হাজার পাখির ভিতর একটি পোষা ময়না,
তুমি বুকের পাজরে আগলে রাখা হৃদয়ের স্পন্দনা।
সব শেষে বলি, তুমি আমার ভাবনার সেই “চন্দনা”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।