নীল ফ্রেম
- রুবিনা মজুমদার

নীল গগনে মধ্য রলে----
দূর আকাশের তারাগুলো যখন ঝলমল করে জ্বলে
এমনি সময়ে তন্দ্রা হারা হয়ে আমি
নিকষ কালো আঁধারে ভিজি নীল জোছনার জলে ।
আলো আর আঁধারে বসে একা একা ,
ঠিকানা হীন তোমাকে পত্র লিখা ।
সাদা কাগজে কালি দিয়ে লিখা প্রেম
নাকি হৃদয়ের গহীনে আঁকা নীল ফ্রেম - ?
নীলাচলে রক্তিমের দোলে
যেন খনখনে গনগনে ধুপের আগুনে গিয়েছে ছেয়ে ।
তবু দিঘীর সরোবরের দক্ষিণ পাড়ে
সবুজ পাতাগুলো যেন আজো চিকচিক করে ।
মেঘের আড়ালে ঘোলাটে জোছনার হাসি ,
যেন স্মৃতির চাদর ছেঁড়া তোবড়ানো চিঠি ।
হীম রাতের হীম ভেজা শুভ্র মেঘ ,
হৃদয়ের কোল জুড়ে হীম আবেগ ।
রঙধনুর রঙ এ রাঙ্গানো হারানো সুর ,
উদাসী মনকে করে রাখে বিভোর ।
স্মৃতির স্রোতের স্পর্শের মোহনায়
জীবনের প্রান্তর কখনো বিষাদময় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026