ভালবাসার মানে
- আবু জাফর বিশ্বাস
ভালবাসা মানে অবুঝ মনে চেয়ে থাকা প্রতিক্ষণ,
ভালবাসা মানে দুইটি হৃদয় মাঝে একিই স্পন্দন।
ভালবাসা মানে কল্পনার সাগরের রুপালী উজান,
ভালবাসা মানে তারা ভরা রাতের যোসনার গান।
ভালবাসা মানে রাতের আকাশে লক্ষ তারার জ্যতি,
ভালবাসা মানে ঊষনো সুখের তরে বরফ গলা নদী।
ভালবাসা মানে সপ্নের পৃথিবী অনেক কবির কবিতা,
ভালবাসা মানে ক্ষণিকের হাসি,বুকের জমানো ব্যাথা।
ভালবাসা মানে তোমায় পেয়েও হারানোর ব্যর্থতা,
ভালবাসা মানে তোমায় ভেবেকাটে রাতের নিস্তব্ধতা।
ভালবাসা মানে নীল আকাশ অভিমানী রাত আবেগ মাখা,
ভালবাসা মানে দুটিমন এক হওয়া,স্বপ্নের মাঝে ডুবেথাকা।
ভালবাসা মানে তোমার চোখে চোখ রাখা, অগাদ বিশ্বাস,
ভালবাসা মানে অদৃশ্য এক সুখ, দুটি মনের একি নিঃশ্বাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।