তুমি আমার ভালবাসা
- আবু জাফর বিশ্বাস
তুমি আমার বরফ গলা নদী,
আমি সেই নদীতে তরী ভাসিয়ে ভাসব নিরবধি ।
তুমি আমার নীল আকাশের মেঘ,
তোমায় নিয়ে ভাসব আমি মনের যত আবেগ ।
তুমি আমার ভালবাসার আকাশ,
আমি চাঁদ হয়ে তোমার ঐ আকাশে করব বসবাস ।
তুমি আমার পদ্ম ফোটা ঝিল,
আমি সেই ঝিলেতে ভাসাব ভেলা আনন্দ অনাবিল।
তুমি আমার উত্তাল নদীর ঢেউ,
আমার মনের কূলে আছড়ে পড় দেখে নাতো কেউ।
তুমি আমার বসন্তে ফোটা ফুল,
আমি ভ্রমোর হয়ে উড়বো বলে, মন করে আকুল।
তুমি আমার মনের আশা,
তোমায় ঘিরে বাচন মরন, তুমি আমার ভালবাসা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।