চলে এসো তুমি
- আবু জাফর বিশ্বাস
যদি মন চাই চলে এসো তুমি...
চলে এসো এই জ্যৈষ্টের খরাই,
আমি আমার বক্ষের শীতল অনুভুতি নিয়ে
বসে আছি সেই... বটবৃক্ষের ছায়ায় ।।
গৃষ্মের এই খরতাপে হৃদয়ের মৃত্তিকা ফেটে চৌচির,
যেন উড়ান্ত ঘুঘু ছটফট করে খেয়ে শিকারির তির।
বিষাদ সিন্ধু পার হয়ে, ধুধু মরুভুমি পেরিয়ে,
জীবনের গোধুলি লগনে, নিঃসঙ্গ ক্লান্ত মনে,
বসে আছি শুধুই তোমার অপেক্ষায়...
যদি মন চাই চলে এসো তুমি...
চলে এসো এই জ্যৈষ্টের খরাই।
শ্রাবনের এই রারিধারাই মন যেতে চাই বৃষ্টির গহীনে,
বৃষ্টিভেজা রাত হৃদয়ে কম্পন মেতেছে সুরেলা বর্ষনে।
হিমেল বাতায়নে প্রকৃতি ডুবে যায় অশেষ মিলনে,
রিমঝিম বর্ষনের ক্ষণে নিঃসঙ্গ এ লগনে,
এখনো বসে আছি তোমার আশায়...
যদি মন চাই চলে এসো তুমি...
চলে এসো এই ঝিরঝির বরষায়,
আমি অনন্তকাল থাকবো বসে তোমার অপেক্ষায়,
তোমায় বিহনে অন্তরে দাহন, তৃষ্ণার্ত হৃদয়!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।