একটু দুঃখ দিবে?
- আবু জাফর বিশ্বাস
আমাকে একটু দুঃখ দিবে……?
আমি সুখটাকে অনুভব করতে চাই।
আমাকে একটু জ্বালা দিবে……?
আমি দুঃখের অনলে জ্বলতে চাই।
আমাকে একটু কষ্ট দিবে……?
কষ্টের বন্যায় চোখদুটি ভেজাতে চাই।
আমাকে একটু ছলনাময়ি প্রেম দিবে ?
আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে চাই।
আমাকে গৃষ্মের খরতাপে দগ্ধ হতে দিবে ?
আমি তৃষ্ণার্থ পথিকের মত ক্লান্ত হতে চাই।
আমাকে যদি কোন কষ্টের আঘাত নাই দিবে,
কি করে বুঝবো কষ্ট সহ্য শক্তি আছে কিনা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।