হারিয়ে ফেলেছি
- আবু জাফর বিশ্বাস
আমি আজ তোমাকে হারিয়ে
ফেলেছি পৃথিবীর কোন সীমানায়,
আমি তোমাকে পেয়েও হারিয়ে
ফেলেছি দূর কোন অজানায়।
ঝরে যেতে দেখেছি না বলা
অনেক কথার সাথে কিছু স্বপ্ন গুলো,
নীরবে নিবৃতে দুহাতে জমা করে
রেখেছি আমার অশ্রু ফোঁটা গুলো।
যখন ক্লান্ততা আমায় ঘিরে ধরে,
তখন দেখি আমি নিথর হয়ে আছি ,
আজও আমি খোঁজে বেড়াই সেখানেই,
যেখানে তোমাকে হারিয়েছি......।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।