কষ্ট
- রুবিনা মজুমদার

কষ্টগুলো বুকের ভিতর খেয়াল রাখে রোজ
আভিমানী মেঘ অশ্রু ভাসায় ভীষণ ক্লান্ত রোদ ।
যত্ন করা কষ্টগুলো বুকের ভিতর রাখা
লোকালয়ের হাজার ভিড়ে তবু স্মৃতির খেরোখাতা আঁকাবাঁকা ।
স্মৃতির সাথে কথোপকথন কষ্টের চেতনাতে
কষ্টগুলো মেঘের ভেলায় ভাসে নীল বেদনাতে
হৃদয়ের প্রান্তরে উড়ে বেড়ায় কষ্টের জোনাকী ,
প্রবল বর্ষণে বিজলী চমকায় কষ্টের নোনা আঁখি ।
বৃষ্টিহীন বুকের আঙ্গিনায় কষ্টের মনোহর মেঘ ,
হৃদয় ফেড়ে প্রখর বর্ষণে কাতর কষ্টের আবেগ ।
বিবর্ণ রঙ এর ফুল ফোটে কষ্টের চৈত্রমাসে ,
কষ্টের ধূসর মেঘ ঘুমায় হৃদয়ের ছাদে ।
পলাতক সময়ে স্রোতের আঁচলে কষ্টের বিবর্ণ ঘাস ,
রিন ঝিন অনুভবে কাঁপে বুকের দীর্ঘশ্বাস ।
কষ্টের জল কনারা উড়ে ----
রঙ বেরঙ সময়ের হাত টি ধরে ।
হৃদয়ের অলিতে গলিতে প্রতিটি ধমনীতে লক্ষ , অযুত কষ্ট
কষ্টের তাড়নায় জর্জরিত হয়ে -
আবার কেউ কেউ হয় পথভ্রষ্ট ।
জীবনের খেলাঘরে বুকের সীমান্তে কষ্টের এক মানচিত্র ,
জীবন যুদ্ধের কষ্ট গুলো বড়ই বিচিত্র ।
* মরু পথের পথিকের পথ হারা কষ্ট ,
*নীড় হারা পাখির কষ্ট ,
* হেমন্তের ঝরা পাতার কষ্ট ,
* প্রিয়জন হারানোর কষ্ট ,
* স্বপ্ন ভাঙ্গা ঢেউয়ের কষ্ট ,
* বুকের বুননে পুরনো স্মৃতির কষ্ট ,
* বেঁচে থাকার লড়াইয়ে ক্ষুধার কষ্ট
* প্রতারণার কষ্ট ,
* আপনজনের বিদায় বেলার বিমুর্স কষ্ট ,
* অনুভূতির আকাশে নিঃসঙ্গতার কষ্ট ,
* মেঘের আড়ালে চাঁদের কষ্ট ।
অমানিশিতে নিকষ কালো কষ্টের বিভীষিকা ,
নীল কষ্টের গর্জন ছুঁয়ে যায় মনের একান্ত নিবিড়তা ।
মৌন নদীতে টলমল করে কষ্টের উল্লাস ,
ব্যর্থ হয় সব চেষ্টা মিথ্যে কষ্ট ভোলার প্রয়াস ।
মেঘের ডাকে বৃষ্টি কাঁদে অভিরাম ,
জীবন নদীর কষ্টগুলোর কান্নার হয়নি কখনো কোনো দরদাম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৪-২০১৫ ০১:৩১ মিঃ

বাস্তব অভিব্যাক্তি চমৎকার ভাবে ফুতে উঠেছে কবিতায় ...


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026