ইচ্ছে করে
- আবু জাফর বিশ্বাস
ইচ্ছে করে স্বপ্নের সিড়ি বেয়ে
আকাশের নীলিমাকে ছুঁয়ে দেখতে,
ইচ্ছে করে মধু পুর্নিমা রাতে
হাজার তারার মাঝে হারিয়ে যেতে।
ইচ্ছে করে গোধূলীর শেষ রঙের
মত একটুএকটু করে হারিয়ে যায়,
ইচ্ছে করে একখণ্ড মেঘ হয়ে
অসীম আকাশ পানে ভেসে বেড়ায়।
ইচ্ছে করে হারিয়ে যায় দিগন্তের
সূর্যের মত দূর কোন অজানায়,
ইচ্ছে করে স্বপ্নরঙ হয়ে স্বপ্নীল
আকাশে কিছু সুখানুভুতি যদি পাই।
ইচ্ছে করে রঙিন প্রজাপতি হয়ে
ডানামেলে তোমার কাছে ছুটে যায়,
ইচ্ছে করে আপন ছায়ার মতন
তোমায় সারাক্ষণ,কাছে কাছে পাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।