আমার আছে স্বপ্ন বিলাস
- শেখ মাফিজুল ইসলাম
আমার আছে স্বপ্ন বিলাস
কুড়িয়ে পাওয়া কষ্ট;
আমার আছে ফেরারী সুখ
মায়াবী অস্পষ্ট।
তোর যে আছে ভালোবাসা
চোখ ভরা কৌতুক;
তোর যে আছে লক্ষ চোখে
অনাবিল যৌতুক।
তোর আঙিনায় ফুলের বাহার
প্রজাপতি আসে
তোর আঙিনায় পা-ছোঁয়ালে
মন যে হাওয়ায় ভাসে।
তোর আঙিনায় পায়ের চিহ্ন
দেখবে নাতো কেউ;
তোর আঙিনায় পা বাড়ালে
সাত সমুদ্রের ঢেউ।
অক্টোপাসে বন্দী না কেউ
সবাই আকাশ পাখি;
তুই তো কেবল নিজের কন্ঠে
করিস ডাকাডাকি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।