তুমি আকাশের মেঘ
- আবু জাফর বিশ্বাস
তুমি আমার ক্যানভাস,রংধনুর সাত রং
দিয়ে আমার স্বপ্নগুলো আকবো,
তুমি আকাশের মেঘ, তোমাকে জড়িয়ে
ধরে কাঁদবো আর বৃষ্টি হয়ে ঝরবো।
তুমি আমার নীল খামের চিঠি,
যখনই মনে পড়ে আবার একটু খুলে দেখি,
তুমি আমার অ্যালবাম, যখনি মনে পড়ে
ঐ মুখ, তখনই বুকে জড়িয়ে রাখি।
তুমি আমার ডায়রি, আবেগের কালি
দিয়ে লিখে দিব আমার যত দুঃখ,
আজ তুমি আমার আয়না, তাই তোমার
চোখে দেখে নিব আমার যত সুখ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।