তুমি আছো আমার
- আবু জাফর বিশ্বাস

তুমি আছো আমার
রংধনুর নীলে দূর ঐ গগনে,
তুমি আছো আমার
কল্পনায় মিলে হৃদয়ের গহীনে।
তুমি আছো আমার
চলনে বলনে স্বপ্নে জাগরণে,
তুমি আছো আমার
অনেক যতনে হৃদয় সিংহাসনে।
তুমি আছো আমার
গোধূলী লগনে একাকি আনমনে,
তুমি আছো আমার
অস্তিত্বে মিশে হৃদয়ের স্পন্দনে।
তুমি আছো আমার
বুকের মাঝখানে প্রতিটি শিহরণে,
তুমি আছো আমার
স্বপ্নের অন্তরালে কল্পনার সন্দিক্ষণে।
তুমি আছো আমার
মনের বাগানে ফাগুনে কুসুমকাননে,
তুমি আছো আমার
নয়নে চয়নে শয়নে স্বপনে মিলনে।
তুমি আছো আমার
অন্তরে, তোমায় বিহনে বুকের দাহনে,
তুমি থাকবে জীবনের
শেষ লগনে যেদিন ছুঁয়েযাবে মরনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026