মনচাই হারিয়ে যায়
- আবু জাফর বিশ্বাস
মনচাই হারিয়ে যায়
চিরতরে সেই নাফেরার দেশে,
যেখান থেকে কেউ
কোনদিন আর ফিরে না আসে।
যদি নিভে যেতো
জীবনের টিপ টিপ জ্বলা প্রদীপটা,
নিভে যেতো আশার
আলো শূন্যহতো এই জীবনটা।
যদি না থাকতো
চাওয়া পাওয়া আশা ভালবাসা,
নেমে আসতো
জীবনের সেই তিমির অমানিষা।
নিভে যেতো সব
দুঃখ কষ্টের অগ্নিশীখা জ্বালা যন্ত্রনা,
বয়তে হতোনা
বিষাদের বোঝা,হয়ে যেতো শান্তনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।