আমার টিয়ে পাখি
- আবু জাফর বিশ্বাস
আমার একটি টিয়ে আছে
নাম রেখেছি মিটু,
দেখতে ও যতো ভালো
কথায় অনেক পটু।
কাকা আম্মা নিজের নাম
সব বলিতে পারে,
একবেলা না দেখিলে আমায়
অনেক ঝগড়া করে।
মাঝে মাঝে ছেড়ে দিলে
কোখাও নাহি যায়,
ঘুরে ঘুরে উড়ে এসে
বসে আমার গায়।
মিটুর কথা শুনতে চাইলে
বলেন আমায় ভাই,
ফেচবুকে ভিডিও দেখাবো
লাইক কমেন্ট চাই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।