আমার দিয়ে কিচ্ছু হবে না
- আবু জাফর বিশ্বাস
গতকাল সারাদিন বৃষ্টিতে ভিজেছি
শুধু বৃষ্টির কবিতা লিখবো বলে,
কিন্তু কিছুতেই পারলাম না।
আমার দিয়ে কিচ্ছু হবে না….!
বৃষ্টিকালে টিনের চালে
কান পেতে দাড়িয়ে ছিলাম,
কিন্তু বৃষ্টির রিমঝিম
সুর কাকে বলে কিছুই বুঝলাম না।
বৃষ্টিভেজা আকাশে রঙিন বেশে
রংধনু দেখলাম কিন্তু রংধনুর
কোথায় সাতটি রং খুজেই পেলাম না।
আজ সকালে পুর্বাকাশে লাল
ডগমগ সূর্য উদয়ের দিকে তাকিয়ে ছিলাম,
কই? সূর্যের হাঁসিই তো দেখলাম না।
পুকুর পাড়ে ঝোপের ঝাড়ে
পাখির কল-কাকলী
সুর শুনতে চেয়েছিলাম,
কিচি-মিচি ছাড়া কিছুই বুঝলাম না।
ধূষর গোধুলি লগ্নে দিগন্তে
হারিয়ে যাওয়া সূর্যাস্তের ক্ষণে আপন মনে
চেয়েথেকে দেখলাম কিছুই বুঝলাম না।
রাতের আকাশে ঝিরঝির বাতাসে,
ছাদের কার্নিশে একা বসে চন্দ্র-তারার
মিতালী দেখতে চেয়েছিলাম পারলাম না।
সাগরের ছলছল মায়াবী ঢেউয়ের সাথে
মিশে স্নান করে দেখেছি, কিন্তু
ঢেউয়ের আদর মাখা আলিঙ্গন বুঝলাম না।
আমার দিয়ে কিচ্ছু হবে না….........!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।