তুমি আমি
- রুবিনা মজুমদার
যখন তুমি বলো ,
যাবেনা কভু আমায় ভুলে --
অপরুপ স্বপ্নের তৃপ্তি রেখে নয়নের কোলে ।
তখন যেন আমার পাশে স্বপ্নের আলো ,
চাঁদের পাশে মেঘপুঞ্জকে ও লাগে ভালো ।
যখন তুমি বলো ,
তোমায় আমি আমার হৃদয়ে গেঁথে রেখেছি
তোমার হৃদয়ের আঁচলে আসন পেতেছি ,
তখন আমার প্রতিটি সকালই বসন্ত সকাল
তোমারই অপেক্ষায় যেন আমি অনন্তকাল ।
যখন তুমি বলো ,
সারাটি জীবন রবে আমারই পাশে
তখন যেন জোছনার ফুল ফোটে নীল আকাশে
আমার হৃদয় আকাশের তারাগুলো -
ঝিলমিল করে আলো ছড়ায় ,
শিশির ভেজা রাতগুলো ---
আলো - ছায়ায় ভাষা হারায় ।
যখন তুমি বলো ,
তোমায় আমি ভালোবাসি
মনে হয় কতো দিন - রজনী
বুকের গভীরে নিয়ে শূন্যতার এক নদী ,
যেন তোমারই প্রতীক্ষায় ছিলাম নিরবধি ।
সত্য - মিথ্যার আশ্বাসে বেদনার করবী
তবু সযত্নে লালন করি বুকের ভিতর ,
তোমার ভালোবাসার সুরভী ।
যখন তুমি আমি পাশাপাশি -
তোমার ভালোবার দু'চোখের তারায়
আমার হৃদয় অনুভবে হায়ায় ।
তাইতো বারবার আমি ঘুরে ফিরে
আসি তোমার মনেরই দ্বারে ।
সেই আমি একজনই যে ----
আমিও তোমায় ভালোবাসি ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।