মজার খেলা ক্রিকেট
- শেখ মাফিজুল ইসলাম

কী হয়, কী হয়
বোলার তো ছুটছে;
হাততালি গ্যালারীতে
যেনো খই ফুটছে।

চার নয় ছক্কা,
হতে পারে ফক্কা।
রানাউট হবে কী?
‘ডট বল’ হবে নাতো
কিছু রান পাবে কী?

যদি হয় ‘নো-বল’
ফ্রি-হিট আসবে?
গ্যালারীতে দর্শক
মিটিমিটি হাসবে।

ক্যাস মিস হয় যদি
মিস হবে ম্যাসটি;
ফিল্ডার মজবুত
ধরবে কী ক্যাসটি?

ওই বল ছুটলো
ব্যাটে-বলে ঠোক্কোর
শূন্যেই উঠলো।

হায় হায় হলো কী!
ক্যাস মিস করলো?
শঙ্কিত ব্যাটস- ম্যান
ফের ব্যাট ধরলো।

এক টিপে উইকেট
ভেঙে হলো খান খান
না-খোস-যে ব্যাটস-ম্যান
প্যাভিলনে ফিরে যান।

হায় হায় হলো কী?
সাপোর্টার ভাবছে-
উইকেট গ্যালো ক’টা
হাতে ক’টা থাকছে।

আপসোস আপসোস
রানাউট হোল না
এক টিপে বলটি
উইকেটে গ্যালো না।

বল ছোটে ঘাস ছুঁয়ে
ফিল্ডার ছক-কা----
আঘাত কী গুরুতর
লাগলো যে ধাক্কা।

হায় হায় একি দশা
বৃষ্টি যে নামলো!
জেতা ম্যাচ নিশ্চিত
মাঝ মাঠে থামলো।

ব্যাটস-ম্যান নার্ভাস
বোলারও তদ্রূপ
চোখে-মুখে শঙ্কা
হতাশার কতো রূপ।

পানি পানে বিরতি
খেলা ফের জমবে;
ক্যাপ্টেন দু’দলের
মাথা বেশ ঘামবে।

শেষমেশ খেলা শেষ
দর্শক নামছে
হার-জিত ভাবনায়
মগজটা ঘামছে।

কেউ হাসে উল্লাসে
কারো চোখে জল বয়;
হার-জিত আজীবন
থাকবে তো নিশ্চয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৩-২০১৫ ১৯:০৫ মিঃ

দারুণ


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026