স্থায়ী ঠিকানা
- রুবিনা মজুমদার

আমাকে একটি ঠিকানা দাও ,
স্থায়ী ঠিকানা ।
বাবার বাড়ী নয়তো শ্বশুর বাড়ী ।
মেয়েদের যদিও কোনটাই আপন নয় ।
দূরের বালিকা বসে বসে কাঁদে
একটি ঠিকানার আশায় ----
কে দিবে তাকে সেই স্থায়ী ঠিকানা ।
বাবা- মা বড় করে তোলে পরের বাড়ীর জন্য
পরের বাড়ী গিয়েও হয়তো
কারো কারো জীবন হয় ধন্য ।
বাবার বাড়ীর মানুষ বলে শ্বশুর বাড়ী যাও ,
দক্ষিণের জানালা দিয়ে শীতল হাওয়া খাও ।
শ্বশুর বাড়ীর মানুষ বলে বাপের বাড়ী যাও ,
অন্য বাড়ীর মেয়ে গো তুমি ---
কি বলিতে চাও ?
তাইতো বালিকা ভাবে , ঠিকানা কোথায় ?
বসন্তে ফোটা রাশি রাশি ফুলদের -
বালিকা জিজ্ঞেস করে ঃ আমার ঠিকানা কোথায় ?
ফুলেরা হেসে হেসে উত্তর দিলো ---
আমরা তো তোমাকে ফুলের সুবাস ছড়িয়ে যাই ,
তোমার ঠিকানা আমাদের জানা নাই ।
গোধূলি লগ্নে নীড়ে ফিরা পাখীদের
বালিকা প্রশ্ন করে ঃ আমার ঠিকানা কোথায় ?
পাখিরা বলল , আমরা তো তোমাকে গান শুনিয়ে যাই ,
তোমার ঠিকানা , আমরা জানিনা ভাই ।
রাতের চন্দ্র আর দিনের সূর্যকে
বালিকা জিজ্ঞেস করে ঃ আমার ঠিকানা কোথায় ?
চন্দ্র , সূর্য মলিন বদনে উত্তর দিলো ,
আমরা তো তোমাকে সোনালী , রুপালী আলো দিয়ে যাই ,
তোমার জন্য আমরাও সারাক্ষণ ঠিকানা খুঁজে বেড়াই ।
ঐ দুরের আকাশ পানে চেয়ে চেয়ে
বালিকার নয়ন ভাসে অশ্রু জলে ।
উদার নীল আকাশ বৃষ্টি ঝরিয়ে বলল ,
বালিকা আমি ও যে তোমার একটা ঠিকানা চাই ।
অবশেষে বালিকা পৃথিবীকে প্রশ্ন করে ঃ
আমার ঠিকানা কোথায় ?
পৃথিবী কঠোর স্বরে জবাব দিলো ,
মেয়েদের আবার ঠিকানা কি ?
হাত , পা আছে যতক্ষণ
ভাত কাপড় ও পাবে ততোক্ষণ
আর বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রম ।
কিন্তু --------
এক সময় বালিকা হৃদয়ে অনুভব করে ঃ
আমার ঠিকানা ঃ
সেতো অরণ্যের আঁধারে ,
সাড়ে তিন হাত মাটির গভীরে
যেখানে মানুষের শেষ ঠিকানা ।
মাটি আর মানুষে একাকার ।
জীবন টা আসলে পলাতকা সময় ,
সময়ের কোনো ঠিকানা নেই ।
অথচ তুমি আমি চিরন্তর ।
জীবনের শুরু থেকে শেষ ---
ঠিকানা হীন ভাবে অভিরাম যাত্রা ।
'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026