ধন্য আমার জন্মভূমি
- শেখ মাফিজুল ইসলাম

নবীন শিশু কাটছে সাঁতার
মাতৃভাষার অগাধ জলে;
স্বপ্ন জমে বইয়ের পাতায়
স্বপ্ন জমে বুকের তলে।

পরাজয়ের তীব্র গ্লানি
ভাষা-ই প্রথম অগ্নি ছোটায়,
রক্তে লেখা বর্ণগুলো
মায়ের মুখে হাসি ফোটায়।

ভাষার শক্তি তীব্র কতো
টের পেয়েছে যন্ত্র-দানব;
ভূ-লুন্ঠিত স্বৈরশাসক
রক্তচোষা লৌহমানব।

বর্ণগুলো উড়াল দিলো
বসলো এসে সবুজ বুকে;
দামাল ছেলে রক্ত দিলো
জীবন দিলো হাস্য মুখে।

ডগমগে লাল সূর্য ওঠে
চারদিকে তার সবুজ ভূমি।
লাল-সবুজের পতাকা ওড়ে
ধন্য আমার জন্মভূমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026