নতুন গুড়ের পাটালি
- আবু জাফর বিশ্বাস
বিন্দু বিন্দু শিশির কনা সবুজ ঘাসের পরে,
ঝিকি মিকি মুক্তা হেসে মনটা পাগল করে।
দিকে দিকে ঠাণ্ডা বাতাস জাগায় শীহরণ,
সরিষা ফুলে মৌমাছি করে, মধু আহরণ।
বাক কাঁধে গাছিভাই মাঠেযায় শীতের ভোরে,
খাজুরের রস নিয়ে ঘরেফেরে কুয়াসার ঘোরে।
কেউ জালাই গুড় কেউ বানাই রসের পিঠা,
নতুন গুড়ের পাটালি গড়ে খেতে বড়ই মিঠা।
সনে সনে পৌষ মাস আবার আসে ফিরে,
কন কনে শীত আর কুয়াশায় থাকে ঘিরে।
ভন ভন করে মৌমাছির দল সরিষার ফুলে,
ডালা হাতে কিশরিরা সরিষার ফুল তোলে।
বনে বনে কত পাখির ঝাঁক গেয়ে যায় গীত,
ক্ষণে ক্ষণে বহে বায়ূ হাড় কাপানো শীত।
এখন পৌষ, নেই বর্ষার বৃষ্টি শ্রাবন বারিধারা,
নেই গৃষ্মের অসহ্য খরতাপ, অগ্নি ঝরা খরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।