জীবন থেকে নেয়া
- আবু জাফর বিশ্বাস

প্রথম যেদিন দেখেছি তোমায় কোন এক গোধূলী বেলায়,
নিজের অজান্তেই হারিয়েছি তোমার দৃষ্টির সীমানায়।
তোমার শ্যামলা বরণ কাজল কাল ওই দু’চোখের দিকে;
জুড়াই না মন, চেয়ে থাকি সারাক্ষণ, পলকহীন চোখে।
একটু সুযোগ পেলেই তাকিয়ে থাকতাম ঐ দুটি চোখের মায়ায়,
তুমি আমার স্বপ্ন দেখালে; ভাবতে শিখালে ভালবাসা কারে কয়।
আমার জন্য তোমার মনে সীমাহীন ভালোবাসা, দয়া, মমতা,
আমাকে না দেখার অস্থিরতা, আবার কখনো না পাওয়ার নিঃসঙ্গতা।

আমার খুশিতে তোমাকে খুশি হতে দেখেছি আবার কষ্টে কষ্ট পেতে,
দেখেছি আমার জন্যে অধীর আগ্রহে তোমাকে অপেক্ষা করতে।
প্রথম যেদিন ছোঁয়াদিলে তুমি আমার এত আপন করে নিলে,
আলতো ছোঁয়ায় মনের অজানতেই হারাই এক বিষম মায়াজালে।
তুমি আমাকে দিয়েছ কত সুখ, আনন্দ, তাই অনেক হেসেছি,
তোমার কথাই ব্যাথা পেয়েছি, আবার কষ্টে অনেক কেঁদেছি।
চোখে ছিল রঙিন স্বপ্ন আর বুকে ছিল বুকভরা অন্তহীন ভালবাসা,
সময়ের বিবর্তনে মানুষের জীবনেও নেমে আসে তীমির অমানিষা।

অস্ত যাওয়া সূর্যের মত স্বপ্নগুলো হারিয়ে গেল দিগন্তের সীমানায়,
গোধূলীর আকাশে স্বপ্নীল সুখানুভূতি মিশেগেল ঐ রংধনুর নীলিমায়।
এখন এ দুর্বিসহ জীবনের প্রতিটা মুহুর্ত নিজেকে বড় একা মনেহয়,
তোমাকে না পাওয়ার তিব্র যত্রনা পাগলের মত তাড়া করে যায়।
যতটুকু সময় পাই শুধু তোমায় ভাবি, জানি ভাঙ্গা বাসিতে সুর উঠবে না,
তবুও প্রতিটা মুহুর্ত নিজের ভাঙ্গা মনটাকে দিয়ে চলেছি মিথ্যা সান্তনা।

জানি কষ্ট জীবনকে ভাসিয়ে দেয়, আর স্বপ্ন জীবনকে সাজিয়ে দেয়,
তাই স্বপ্ন দেখি, কবি না হয়েও লিখি জীবনের কবিতা তোমার আশায়।
প্রকৃতির নিয়মে সাদা মেঘের মত যেদিন ভাসতে ভাসতে গলবে বৃষ্টি হয়ে,
সেদিন হয়তো ফিরে আসবে এই তৃষ্ণার্ত অন্তরে এক ফোটা জল হয়ে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০১-০৮-২০১৩ ১৬:০৯ মিঃ

কিছু ঘটনা কিছু গল্প কারো না কারো হৃদয় ছুঁয়ে যায়, জানিনা এই কবিতাটি আপনাদের কারো হৃদয় ছুঁতে পারবে কি না, তবে আমি হৃদয়ের সবটুকু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।

১৫-০৭-২০১৩ ০৯:৪৯ মিঃ

ভালো লেগেছে

১৫-০৭-২০১৩ ০২:২৯ মিঃ

খুবই ভালো লাগলো পড়ে।
এই জাতীয় আরোও কবিতা আশা করি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026