১৬- কোটির মাটি
- শেখ মাফিজুল ইসলাম
একাত্তরের শকুন
উড়ছে আকাশময়;
দু’চোখ ভরে দেখুন।
একাত্তরের হায়না
ঘাপটি মেরে আছে ঘরে
মুখে কিছু কয়না।
ওদের দু’চোখ জ্বলছে
শান দিচ্ছে ন’খে;
রক্ত-লোলুপ দৃষ্টি ওদের
কেবল চেয়ে থাকে।
দাঁত বসাবে যখন
ছিঁড়বে দেশের নাড়ি;
ক্রন্দন-রোল তখন
উঠবে বাড়িবাড়ি।
রুখে দাঁড়াও আবার
ভাঙতে হবে ঘাঁটি;
আর দেব না
আর দেব না
১৬-কোটির মাটি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।