বিষাদের বৈচিত্র
- রুবিনা মজুমদার

গোধূলি শেষে অন্ধকারাচ্ছন্ন অভিশপ্ত রাত্রিতে
চোখের তারায় যখন তন্দ্রা হারায়
বৃষ্টি বিন্দু জড়িয়ে নিঃশব্দ ড়িতে ।
মেঘাচ্ছন্ন ভেজা রজনীতে ---
ল্যাম্পপোস্টের আবছা আলোতে
পৃথিবীর বিদীর্ণ মেঘ- বৃষ্টির বৃষ্টির আঁচে ,
শহরের কোলাহল শূন্য ক্লান্তিতে ,
ঝরে পড়া কদমের ম্লান পাপড়িতে ,
মলিন আঁখির নীল যন্ত্রণাতে
কবিতার ছন্দগুলো ঝরে পড়ে ।
কোলাহলপূর্ণ বিবেক শূন্য
ঢেউয়ের বিবর্ণ কণ্ঠের আঘাতে ।
নিবিড় মৌনতার স্বপ্নের অধরে -
বুকের গহীনে পেরেক ঠুকে দুঃস্বপ্নের চৈতন্যে ।
গভীর রজনীর নির্ঘুম কাব্যের চোখের পাতায় ,
বুকের একান্তে নদী ভাঙনের শব্দ শোনা যায় ।
যেন নীল সমুদ্রে ডানা ভাঙ্গা গাঙচিলের চিৎকারে ,
কাব্য হারিয়ে যায় বোধশুন্য বিষাদের বৈচিত্রে ।
শ্যাওলা ধরা প্রাণহীন দেওয়ালের প্রতিটি প্রান্তে
যন্ত্রণার কাব্য ধূলোয় উড়ে হলুদ খামে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৪-২০১৫ ০১:৩৩ মিঃ

বিষণ্ণ বিকেলের কবিতা ... ভাল লাগলো


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026