মনের চাওয়া - পাওয়া
- রুবিনা মজুমদার

কখনো কখনো মন চায়
কবি নজরুলের মতোন -
বিদ্রোহী হয়ে উঠি ।
আবার কখনো কখনো মন চায়
রবী ঠাকুরের মতোন শান্ত সুরে -
বর্ষার গান ধরি ।
আবার কখনো মন চায়
মেঘের ডানায় চড়ে -
নীল আকাশে উড়ে বেড়াই ।
কখনো কখনো মন চায়
গাঙচিলের মতো দুটি ডানা মেলে
নীল সমুদ্রে হারিয়ে যাই ।
আবার কখনো মন চায়
চন্দ্র , সূর্য , নক্ষত্র ভ্রমণ করি ,
কক্ষনো কখনো মন চায়
অচিন দেশে ভিড়াই জীবন তরী ।
কখনো কখনো মন চায়
ফাল্গুনে ডালে ডালে
বসন্তের ফুল হয়ে ফুটি ।
আবার কখনো মন চায়
গেরুয়া পোষাকে বাউল বেশে -
মাথার কালো চুলে বাঁধি ঝুটি ।
কিন্তু আমার চাওয়া গুলো কখনো হয়না পূর্ণ ,
বাস্তবতার ঝড়ে সব চাওয়া - পাওয়া চূর্ণ - বিচূর্ণ ।
তবু যদি সূর্য উঠে ঈশান কোণে
তাইতো স্বপ্ন গুলো বেঁচে থাকে সংগোপনে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026