গণজাগরণ মঞ্চের ডাক
- আবু জাফর বিশ্বাস
যুদ্ধে ছিল হাতিয়ার,এখন হাতে রশি,
যুদ্ধাপরাধিকে এবার দিতে হবে ফাঁসি।
ধমনির প্রতিটি শিরায় বইছে মুক্তির ঝড়,
আর করিবনা সহ্য হতে দিবনা নড়বড়।
শাহবাগের এই গণজাগরণ মঞ্চ,
এটাই হোক রাজাকারের ফাঁসির মঞ্চ।
গণজাগরণ মঞ্চ, এ নয় প্রবঞ্চ,
যুদ্ধাপরাধির করতে হবে ধ্বংস।
যারা আজ যুদ্ধাপরাধি রাজাকার,
আমরা তাদের জানায় ধিক্কার।
দেশটাকে পুড়িয়ে করছে ছারখার,
এদেশে থাকার নয় আর অধিকার।
নতুন প্রজন্ম দেখো এহেন কর্ম,
মানুষ পুড়িয়ে মারা এ কোন ধর্ম।
স্বাধীন করেছি মোরা বাংলাদেশটা,
এখনো রয়েছে রাজাকারের রেসটা।
আগামি প্রজন্ম,কত ব্যাথা বুকে জমা,
৪২বছর পরেও ওদের করিওনা ক্ষমা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।