“একুশ”
- আবু জাফর বিশ্বাস

একুশ, তুমি উনিশশো বাহান্নর
২১ফেব্রুয়ারীর সেই ইতিহাসের কালদিন,
একুশ, তুমি শতশহীদদের রক্তে রঞ্জিত
রাজপথের সেই স্মৃতি অমলিন।

একুশ, তুমি রফিক সফিক সালাম
জব্বার যারা ভাষার জন্য দিয়েছে প্রান,
জীবন দিয়ে রাখিব মোদের
বাংলা মাতৃভাষার সন্মান।

একুশ, তোমার বাংলা মায়ের মুখের ভাষা
কেড়ে নিয়ে ওরা করতে চেয়েছিল নির্বাক,
বাঙালির বাংলাকে রক্ষা করার জন্য
সেদিন দিয়েছিল প্রতিবাদের ডাক।

একুশ, তোমার বাংলা মায়ের ভাষার
জন্য জেগেছিল বাংলার জাগ্রত জনতা,
তোমার প্রেরনাই একাত্তরে মুক্তিবাহিনী
এনে দিয়েছিল আজকের স্বাধীনতা।

একুশ,তুমি শিখিয়েছ প্রতিবাদ করে বাংলার
মান মর্যাদা ঐতিহ্যকে ধরে রাখতে,
তোমার জন্যই চাইব লাখো শহীদের
স্মৃতি বুকে নিয়ে নতুন বাংলা গড়তে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026