দুনিয়াটা পাগলের মেলা
- রুবিনা মজুমদার
এই ভুবন জুড়ে ভবঘুরে ---
কতো পাগল আনাগোনা করে -
কেহ পাগল রুপ দেখিয়া -
কেহ পাগল না দেখিয়া -
কেহ আবার ভবের পাগল দেখিয়া শুনিয়ারে ...
দুনিয়াটা এক পাগলের মেলা -
দিনে- রাতে নিত্য চলছে রঙ - বেরঙ্গের খেলা ।
তুমি পাগল , আমি পাগল
ঘরের পাগল , পরের পাগল ,
দুনিয়ার এই পাগলের মেলায় -
মেতে আছে সবাই রঙ - বেরঙ্গের খেলায় ।
আসল পাগল আছে যারা
ফুলের তোড়া পায়না তারা
আসল পাগল হয় বাঁধন হারা রে ----
দুনিয়াটা এক পাগলের মেলা -
দিনে - রাতে নিত্য চলছে রঙ - বেরঙ্গের খেলা ।
বাড়ীর পাগল , গাড়ির পাগল
টাকার পাগল , নারীর পাগল -
যদি ভাবের পাগল হয় আশিকজনা
তবু আসল পাগল যায়রে চেনা -
নয়ন পাগল হইয়া কভু মাথা খুইড়ও না ।
দুনিয়া টা এক পাগলের মেলা
দিনে - রাতে নিত্য চলছে রঙ - বেরঙ্গের খেলা ।
বনের পাগল , মনের পাগল
চেনা পাগল , অচেনা পাগল
কতো পাগল ঘুরে বিশ্বময় -
তবু প্রেমিক পাগল জীবন কেনো যন্ত্রনাময় ?
চারিদিকে এতোপাগল
দেখে দেখে মনে লাগে কাঁদন -- ।
তবু আসল পাগল গাছতলায় পড়ে রয়রে ---
বদ্ধ পাগলের জীবন দুর্বিষহ হয়রে --
দুনিয়াটা এক পাগলের মেলা
দিনে - রাতে নিত্য চলছে রঙ - বেরঙ্গের খেলা ।
খোদার প্রেমে পাগল যারা
পরকালের ভাবনা ভাবে তারা -
খোদার প্রেমে পাগল হইয়া ---
খোদার প্রেমে পাগল হইয়া
জীবন করো পূর্ণ ময় -
সব পাগলের জীবন হোক ধন্যময় ।
দুনিয়াটা এক পাগলের মেলা
দিনে - রাতে নিত্য চলছে রঙ - বেরঙ্গের খেলা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।