হায়রে দেশী মাছ
- শেখ মাফিজুল ইসলাম
ফাল্গুন চৈত্রে
পাড়া জেগে উঠতো,
ছেলে বুড়ো জাল নিয়ে
খাল-বিলে ছুটতো।
পানি সেচে দেশী মাছ
যে যা পারে লুটতো।
সর পুঁটি মায়া মাছ
খলসে ও কাকলে
সাদা বক ধরা দিতো
ফাঁদ পাতা থাকলে।
গজালের মুখে দাঁত
খেতো নাকি মরা লাশ;
লাশেদের চারিপাশ
ছিলো নাকি বসোবাস।
টেংরার কাঁটা দেখে
কুজ বক কানতো
পাকাল ও তোড়া পেলে
কাদা-খোঁচা টানতো।
কৈ আর ভেদা মাছ
চিংড়ি ও বেলে
মাগুর ও শিঙি মাছে
ভরে যেতো থলে।
সোল চ্যাং টাকি মাছ
খাল বিলে মিলতো,
তিত পুঁটি ঝিয়া পেলে
মাছরাঙা গিলতো।
মাছরাঙা ঝুপ ক’রে
জলে আর পড়ে না,
ছিপ ফেলে বসে থাকি
দেশী মাছ নড়ে না।
মাছ খেতো ভোঁদড়ে
সেও লা-পাত্তা
দেশী মাছ জোটে না
খাই আলু ভত্তা।
মাঝে মাঝে দেশী মাছ
বাজারে যা মিলছে
দূরন্ত চিল এসে
টপাটপ গিলছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।