নারী
- রুবিনা মজুমদার
এই পৃথিবীর বুকে যদিও নারীরা অতি ক্ষুদ্র প্রাণী
তবুও বেঁচে আছে তারা হয়ে
কন্যা , জায়া , জননী ।
এই পৃথিবী কতোটুকু মূল্য দিবে সেও জানি
এই পৃথিবীতে অতি নগণ্য লক্ষ নারী ।
আমি এই বাংলার বাংলার নারী
এই শ্যামল সবুজ বাংলায় আমার বসত বাড়ী ।
আমি এই বাংলার এক সাধারণ কবি
হৃদয়ে ধারণ করি ---
সবুজ বাংলা মায়ের ছবি ।
হৃদয়ে জমানো অসংখ্য রতন রাশি
এই পৃথিবীর কেউ মূল্য দিবে না জানি ।
বুকের জমিনে গাঁথা ছেঁড়া কাঁথা ,
হৃদয়ের কণ্ঠ জুড়ে সুরের বারতা ।
ঝিরি ঝিরি তটিনীর মৃদু কলতান
বুকের গভীরে রুপালী সুরের গান ।
সুখ যদি আসে কভু স্বপ্নের দুয়ার খুলে
সেই আশাতেই আমার স্বপ্ন দোলে ।
তবু অশ্রু সিক্ত মুখচ্ছবি --
মানচিত্রের ভেলায় ভাসে ছায়া তরু নারী ।
বুকের গহীনে আঁকা স্মৃতির দর্পণ ,
জীবন চলার পথে সময়গুলো রঙ - বেরঙ ।
আমি নারী ----
কন্যা , জায়া , জননী যদি ভেবে নাও
তবে মানুষ রুপে বাঁচার অধিকার টুকু দাও ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।