উড়িয়ে দিলে হেসে
- শেখ মাফিজুল ইসলাম
কাঁদতে গিয়ে
হাসলে অবশেষে;
মনে জমা দুঃখগুলো
উড়িয়ে দিলে হেসে।
সত্যি তুমি
তোমার খবর রাখো?
মনের লজ্জা, দেহের লজ্জা
ক্যামন করে ঢাকো।
সত্যি তুমি
নিজেকে ঠিক চেনো?
প্রশ্ন করো নিজের কাছে
তোমার বলতে কী আর আছে;
কতো মূল্যে ভালোবাসা কেনো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।