পেটপুরে তুই হাওয়া খাবি
- শেখ মাফিজুল ইসলাম
এখনও তুই ভিক্ষা করিস?
লজ্জা হয় না মোটে
ভিক্ষা ক’রে দ্বারে দ্বারে
দু’বেলা ভাত জোটে?
হাত পেতে তুই দিন কাটালি
ভিক্ষের ঝুলি কাঁধে
পরের দ্বারে ঘুরলি কেবল
বিবেকে কী বাধে?
লজ্জা-শরম সব খেয়েছিস
কাস্তে-কুড়াল ধর
ঘাম ঝরানো টাকায় এবার
বঁচার চিন্তা কর।
---ঠিক বলেছিস দোস্ত
ভুল করেছি মস্ত।
কিন্তু দোস্ত বল-
যাদের ছিল না সম্বল
সুদ-ঘুষ আর লোক ঠকিয়ে
যারা হলো ধনী
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়
তাদের ঠিকই চিনি।
এসি রুমে ঘুমায় এখন
বিদেশে দেয় পাড়ি
আকাশ সমান অট্টালিকা
কিনছে গাড়ি-বাড়ি।
মাটিতে আর পা প’ড়ে না
শক্তি নিরঙ্কুশ
হাওয়ায় তারা ভাসছে এখন
শ্যাম্পেনে বে-হুঁশ।
নির্বাচনে টাকা ঢালে
ফুলের মালা পায়
গরীব-দুখীর মনের কষ্ট
মনেই রয়ে যায়।
তাদের বলবি কী
পেটপুরে তুই হাওয়া খাবি
পান্তা ভাতে ঘি?
নাকি পস্তাবি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।