এই রঙ্গিন নগরী
- রুবিনা মজুমদার

চেনা এই রঙ্গিন নগরীতে , চেনা এই রঙ্গিন শহরে
কতো রঙ- বেরঙের মানুষ আনাগোনা করে ।
তবু কেনো একা আমি --
জনশূন্য নির্জনতার আলিঙ্গনে ?
শত শত চেনা - অচেনা মানুষেরই ভিড়ে ।

প্রভাতে পলাশ ফোটা সোনালী রোদ্দুরে
বুকের আঁখিতে মিটি মিটি তারা জ্বলে ।
সকালের সোনা রোদ চমকে এসে
হৃদয়খানি ভরে দেয় মধুর আবেশে ।।

তবু ব্যাথার বাদলে আঁখিজল ঝরে
ব্যাকুল বাতাস দীর্ঘশ্বাস ছাড়ে ।
সময়গুলো যখন করে প্রতারণা
হয়না পাওয়া যেন কারো অনুপ্রেরণা ।
হৃদয়ে বিষাদের বাতাস বয়ে
আলো - আঁধারের নির্মল ছায়ে ।

চোখের দৃষ্টি আর মনের দুয়ার কাঁপে থরথরে
বাঁকা চাঁদের ছায়া উঁকি দিয়ে যায় হৃদয়ের বুক চিরে ।
এই রঙ্গিন শহরের ইট , সুরকীর বিবর্ণ দেয়ালে
নীল কালিতে হৃদয়ের কথা হৃদয়ে লিখি
আপন মনের খেয়ালে ।।

কতো শত মানুষেরই ভিড়ে
জনশূন্য নির্জনাতে
স্তব্ধতার শপথে --
ভিজি একা নীল জোছনাতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026