স্বপ্নের উপমা
- রুবিনা মজুমদার

বৈশাখের সুখের শিখরে
ঋতু রঙের বাহারে -
আকাশ জুড়ে রাশি রাশি মেঘ ,
যেন আকাশের জমিনে গোমরা যন্ত্রণার আবেগ ।
মেঘলা রাতে -
গাছের লতা- পাতার ফাঁকে ফাঁকে
যেন লুকোচুরি খেলে আকাশের চাঁদ ,
হাসনাহেনার সুরভী সাক্ষী দেয় রাতের গম্ভীর ভাব ।
বর্ষার ছোঁয়ায় -
বৃষ্টির বন্যতায় -
রাত্রির অন্ধতায় -
প্রকৃতির টানে -
বর্ষার তুমুল বর্ষণে সাজে মেঘ মালা
উড়ে যাওয়া মেঘ আকাশের সাথে করে খেলা ।
প্রকৃতি অরণ্যে তুলে হুংকার
আলো - আঁধারেতে বয়াবহ ঝংকার ।
ঋতু রঙ্গে মেঘলা দুপুরে
ঘোলা জল জলে - স্থলে ।
লাবণ্য হিল্লোলে বৃষ্টির আবির্ভাবে ।
মেঘেদের ঘর্ষণে অগ্নিশিখা আকাশের বুকে ,
যেন প্রকৃতি জাগে জলন্ত স্বপ্নে ।
প্রকৃতির পরিহাসে -
আকাশের কার্নিশে
স্বপ্নের উপমার ঝিনুক উল্টে
ধুম্রাচ্ছন্ন গোধূলি ক্ষণে
মেঘে ঢাকা বৃষ্টি বিলাস
হু , হু করে কাঁদে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026