বৈশাখ আসে
- রুবিনা মজুমদার

এলোমেলো বাতাসের হুংকারে
আকাশ জুড়ে মেঘেদের ঝংকারে ,
গ্রীষ্মের খরা তাপের মাঝে
হেলে পড়া সূর্যের চৈত্রের বেলা শেষে ,
বৈশাখ আসে - বছর ঘুরে
কালবৈশাখীর ঝড়ের মাতমে ।
ছয়টি ঋতুর পরিবর্তনে -
আমাদের ষড় ঋতুর বাংলাদেশে ।

বিস্মৃতির হাওড় জুড়ে জল পড়ে ,
বাংলার বর্ষণে বিরহ ঝরে ।
মেঘের ভারে বৃষ্টির নদী -নালা ভরপুর
ঝিলে - বিলে স্বপ্ন সুখের পানিতে টইটুম্বু্র
জোছনা হারা ভাঙা চাঁদে -
আকাশের পৃষ্ঠা দেশে বৃষ্টি কাঁদে ।

শরতের নীলাম্বরী শাড়ি পরা আকাশ
সাদা কাশবনে বহে ঝির ঝির বাতাস ।
পাখিদের কিচির - মিচির কলতান
হেমন্তের বুকে পাতা ঝরার অভিমান
পাতা হারানোর বেদনায় কাঁদে সবুজ বৃক্ষের প্রাণ ।

কম্পমান আকাশের তারা আবছা কুয়াশায়
শীতের স্নিগ্ধ হীমেল হাওয়ায়
শিশির ভেজা সকাল বেলা
বালুচরে ঝল মল রোদ্দুর করে খেলা ।
বসন্তে ডালে ডালে নতুন কুঁড়ি ফোটে
চৈত্রের তপ্ত তাপের সাথে ধূলা - বালি ছোটে ।

সাদা শাড়ি লাল পাড়ে --
বৈশাখ বরণে কাজল বরণ মেয়ে
বৈশাখী আনন্দে উঠে নেচে গেয়ে ।
বৈশাখ আসে বারে বারে -
কাল বৈশাখী ঝড়ের মাতমে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026