সুখের সন্ধানে
- রুবিনা মজুমদার
ছায়াচ্ছন্ন অরণ্যের নির্জনে
অনিচ্ছার পীড়নে -
সুর ও ছন্দের হৃদয় স্পন্দনে
দিগন্তের উন্মীলে -
রঙ্গিন সময়ের উন্মাদনে -
নিঃস্ব সমুদ্র সৈকতে দাঁড়িয়ে -
মর্মবেদী ক্রন্দনে -
গোধূলির অন্তরালে -
হৃদয়ের সর্বাঙ্গে -
সময়ের আত্মসমর্পণে --
সমতল সুখ বিসর্জনে -
লেলিহান অগ্নির গর্জনে ---
সচেতন মননশীলে --
পৃথিবীর বৃক্ষতলে - -
সুরভিত বেদনার শোভনে --
দিনের প্রত্যূষে --
সহস্র বিষাদ মাখা চোখ -
নীরবে আর্তনাদ করে -
একটু স্বর্গ সুখের সন্ধানে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।