প্রতিবেশী
- শেখ মাফিজুল ইসলাম
প্রতিবেশী
শত্রু হ’লে
দ্বন্দ্ব সুনিশ্চিত,
দেহের শক্তি
ক্ষয় তো হবেই
জয়ী হবে জিদ।
অস্ত্রগুলো
আশকারা পায়
বিদ্ধ ক’রে বুক,
কেস-কাস আর
কোর্ট-কাচারী
নষ্ট ক’রে সুখ।
দারোগা বাবু
হন্যে হ’য়ে
প্রতিপক্ষ খোঁজেন,
‘টাকা এবার বলবে কথা’
বোকাও সেটা বোঝেন।
তেলের জোরে
চাকা ঘোরে
উকিল ঘোরে টাকায়;
যতই পকেট
হোক না ভারী
হবেই হবে ফাঁকা-ই!
রক্ত নিয়ে
হোলি খেলা
দম্ভে ফাঁটে বুক,
চিরতরে নষ্ট ক’রে
মনের যত সুখ।
প্রতিবেশী
বন্ধু হ’লে
শান্তি আসে মনে,
শোক দুঃখ
কাতরতায়
পাওয়া যায় দুর্দিনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।