৮ই ফাল্গুন
- আবু জাফর বিশ্বাস
আট’ই ফাল্গুন…
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে ফাগুন এসেছে বুঝি,
রক্তে রাঙা ফুলের মাঝে আট’ই ফাল্গুন খুজি।
তুমি এ বাংলা মায়ের বুকের জমে থাকা আগুন,
তুমি বসন্তের লাল গোলাপ রক্তে রাঙানো ফাগুন।
আট’ই ফাল্গুন…
তুমি হাজার পাখির গুনগুন গান আনন্দ অফুরান,
তোমার বাংলা মোর অহঙ্কার বাংলা মোদের প্রান।
শতশহীদের জীবন দিয়ে এবাংলাকে করেছে অর্জন,
বাংলার জন্য তাদের আত্মত্যাগ হতেদেবনা বিসর্জন।
আট’ই ফাল্গুন…
তোমার জন্যই আজকের ফাগুন হয়েছে এত রঙিন,
মোরা যুগযুগ ধরে করিব স্মরণ যখনি আসবে এদিন।
আট’ই ফাল্গুন মোদের কাছে চির অমর হয়ে থাক,
শহীদ মিনারকে দেখে বুকের সব কষ্ট মুছে যাক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।