শরৎ এলো মনে
- আবু জাফর বিশ্বাস

শরৎ এলো পেখম মেলে ঋতু বর্ষার শেষে,
মন ভেসে যায় মেঘের ভেলায় কাঁশফুলের দেশে।
চঞ্চল মন শোনেনা বারুন দূরন্ত অনুভূতি,
দখিনা সমিরণে একেলা বাতায়নে বসে সারারাতি।

পাখি ডাকা স্বপ্ন আঁকা ভোরের কত যে স্মৃতি,
ভেজা দুর্বাঘাস সোনালী আকাশ নির্মল প্রকৃতি।
নদী পাড়ে থরে থরে কাঁশফুলের বাহার,
সাদা মেঘে কাঁশফুলে মিলেমিশে একাকার।

ভরা পূর্ণিমায় মন যমুনায় প্রেমের জোয়ার,
এমন লগনে বন্ধু বিহনে শুন্য হৃদয় হাহাকার।
এই জীবনে অবুজ মনে ভালোবেসেছিলাম প্রথম,
প্রতিদানে হৃদয়ের ডানা ভেঙে করেছো জখম।

প্রণয়ের সব অনুভূতি নিয়ে কতটা পথ খুঁজেছি,
যে দিকে তাকাই শুধু ধুঁ-ধুঁ মরুভূমিই দেখেছি।
তবুও বেদনার বালুচঁরে আছে একটাই বিশ্বাস,
তোমাকে খুঁজবো আমি যতক্ষণ আছে নিঃশ্বাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026