বাংলা ভাষা
- আবু জাফর বিশ্বাস
বাংলা ভাষা…
তুমি বাংলা মায়ের মুখের মধুর হাঁসি,
তাইতো প্রানের চেয়েও বেশি ভালবাসি।
তুমি একুশের বীর শহীদের রক্তে রাঙানো স্মৃতি,
গভীর শ্রদ্ধায় স্মরণকরি কবিতা করছি আবৃত্তি।
বাংলা ভাষা…
তোমার মাটিতে শতো বীর শহীদের অমরগাঁথা,
তুমি মোদের গর্ব, মায়ের হাতের সেলাই নক্সিকাঁথা।
তুমি বাংলার মানুষের পথের দিশা বাংলায় স্বপ্নআঁকা,
সন্তান হারা মায়ের সান্তনা শহীদ মিনারে স্মৃতিআঁকা।
বাংলা ভাষা…
তোমার জন্য একুশে ফেব্রুয়ারীর রাজপথ রক্তমাখা,
শতো শহীদদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা।
সালাম বরকত রফিক সফিক আরো কতযে নাম,
তোমার জন্যই দিয়েছে তারা বুকের তাজা প্রান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।