তুমি যদি আমায় ভালবাস
- আবু জাফর বিশ্বাস
তুমি যদি আমায় সত্যি সত্যিই ভালোবাসো তাহলে আমি
এই বর্ষার কদম ফুল দিয়ে তোমাকে বরণ করে নিব।
তুমি যদি আমায় সত্যি সত্যিই ভালোবাসো তাহলে আমি
আমার বক্ষের শীতল স্পর্শ দিয়ে তোময় আগলে রাখব।
তুমি যদি আমায় সত্যি সত্যিই ভালোবাসো তাহলে আমি
আকাশের নীল হয়ে তোমার দুঃখগুলো ঢেকে রাখব।
তুমি যদি আমায় সত্যি সত্যিই ভালোবাসো তাহলে আমি
রাতের জোনাকি হয়ে তোমার মনে প্রদীপ জ্বালিয়ে রাখব।
তুমি যদি আমায় সত্যি সত্যিই ভালোবাসো তাহলে আমি,
মেঘ ঝরা বৃষ্টি হয়ে তোমার চোখের সব জল মুছে দিব।
তুমি যদি আমায় সত্যি সত্যিই ভালোবাসো তাহলে আমি,
তোমার মনের কামনা বাসনা আশা আকাঙ্খা পূর্ণ করে দিব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।