তুমি আসবে বলে
- আবু জাফর বিশ্বাস

ঝলমল চাঁদের আলো আকাশ নীলাম্বর,
উজ্জল তারাগুলো সাজিয়েছে বাসর ঘর।
হৃদয়ের গহীনে নৃত্যের ছন্দ আনন্দ মনে,
করছে বসবাস উচ্ছাস হৃদয় সিংহাসনে।

আমার কাছে এখন তুমিই পূর্ণিমার চাঁদ,
ইচ্ছে করে ঘুমহীন কাটাই প্রতিটি রাত।
অধীর হয়ে দিন গুনি তোমার পথ পানে,
করবে তুমি কখন দেখা কোন সে লগণে?

মন মুন্দিরে বসিয়েছি বড়ই আপন করে,
তোমার জন্য সবই শূন্য মন বসেনা ঘরে।
সারা রাত ঘুম আসেনা তোমার কথা ভেবে,
চাঁদ তারা আমার পক্ষে, সাক্ষী হয়ে রবে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026