নিষ্ঠুর তুমি
- আবু জাফর বিশ্বাস
আমার হাজারো দিন কাটে তোমারি ভাবনায়,
আমার হাজারো রাত কাটে তোমারই আশায়।
আমার প্রতিটি ক্ষণ যায় শুধু তোমারি অপেক্ষায়,
আমার পৃথিবীতে আমি শুধু তোমাকেই চাই।
তুমি এসো তুমি এসো এই হৃদয়ের আঙ্গিনায়,
আমি হাতছানি দিয়ে দাড়িয়ে আছি সেই বরান্দায়।
যদি কখনো বুঝতে পারো ভালবেসে পেয়েছি ব্যাথা,
সেই দিনই হবে আমার এজীবন পরিপুর্ণ সার্থকতা।
তুমি বদলে গেছো নির্দয় নিষ্ঠুর তোমার ভাবনা,
ভেবেছ কোনো দিন তুমি আমার কাছে আসবে না।
আমি অপেক্ষায় থাকবো একদিন তুমি ভালবাসবে,
সেদিন পৃথিবী তোমাকে আমার কাছে নিয়ে আসবে।
স্বপ্নগুলো নীল শাড়ি হয়ে থাকবে তোমার অঙ্গে,
সুখের বন্যায় ভাসবো আবার, দু'জনে একসঙ্গে।
আমি জানি বিশ্বাস গাঢ়, আর আশা ক্ষীণ,
তবুও তোমার জন্য অপেক্ষায় থাকব চিরদিন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।