আমি কবি হতে চাইনি
- আবু জাফর বিশ্বাস
আমিতো কবি হয়ে
কবিতা লিখতে চাইনি...
আমি চেয়েছিলাম প্রেমিক হয়ে
প্রেম নিবেদন করতে।
আমিতো নিষ্ঠুর হয়ে ধ্বংস
লীলায় মেতে উঠতে চাইনি...
আমি চেয়েছিলাম শান্তি দিয়ে
সুখের একটা নীড় গড়তে।
আমিতো পথভ্রষ্টা পথিক হয়ে
হারিয়ে যেতে চাইনি...
আমি চেয়েছিলাম মসৃণ পথের
দিশারী হয়ে চলতে।
আমি তমাহীনা কখনও
বাকরুদ্ধ হতে চাইনি...
চেয়েছিলাম সদা হাসি খুশি
নিয়ে বেচে থাকতে।
আমিতো সূর্যের মতো উত্তপ্ত
শিখা ছড়াতে চাইনি...
আমি চেয়ে ছিলাম নির্ভীক
কিংবন্দন্তী নক্ষত্র হতে।
আমি অমানিশার কালোমেঘে
ঢেকে থাকতে চাইনি...
আমি চেয়েছিলাম উজ্জ্বল
ঊষার দীপ্ত শিখা ছড়াতে।
আমিতো এ জীবন থেকে
হারিয়ে যেতে চাইনি...
চেয়েছিলাম জীবনের বিকল্প
জীবনকে ফিরিয়ে আনতে।
আজ আমি শূন্য, দীন্য
হারিয়েছি আজ আমাকেই...
তবু এখনও পারিনি আমি
নিজেই নিজেকে চিনতে ...!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।