অশ্রুমণি
- রুবিনা মজুমদার
কেউ যখন আঘাত করে
মুচকি হাসি হাসে -,
বুকের গভীরে স্তব্ধতা নিয়ে -
নীল নয়নের হলুদ গহীনে
অশ্রুটুকু ভাসে ।
বেঁচে থাকার প্রকৃতির স্বপ্ন গুলো
নিঃসঙ্গ আঁধারে ভাসমান ,
বিষ কাঁটালির আঁধারের শেষে
তবুও আলোর আহবান ।
সভ্যতার আড়ালে হাঙ্গরের সমুদ্রে
বিবেকের হিংস্রতা দেখে ,
বুকের তলদেশে ছিঁড়ে যাওয়া শিরাগুলো
থেকে তারার বৃষ্টির ঝড় উঠে ।
নীল বেদনায় আবেগী হয়ে -
সিক্ত হয় হৃদয়ের প্লাবন ভূমি ।
বিনিদ্র রজনীতে পরশ বুলায়
দুচোখে অশ্রু মণি ।
চেতনার ঘূর্ণনে কাঁপে প্রাণ
দৃশ্যের ছলনায় আহত হয়
বুকের সমুদ্রের গান ।
হৃদয়ের গভীরে বিধ্বস্ত
বিবেক ঝংকার
বুকের আস্তিনে বাঁকা ছুরি
বিবেকহীন যখন বিচার ।
বিমর্ষ স্বপ্ন বিষাদের ফাঁদে পড়ে কাঁদে
রাত্রি ভোর হয় নতুন দিনের প্রতিবাদে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।